বিসমিল্লাহ হির রাহমানির রাহিম।
বিশেষ বিজ্ঞপ্তি:
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
আস্সালামু আলাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।
আপনারা সকলে অবগত আছেন যে মানবিক মানবতার সংগঠন হাটহাজারী সমিতির উদ্যোগে গরীব অসহায় দুস্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
স্বদেশে অবস্থানরত সকল মানবিক ভাইদের মতামতের ভিত্তিতে আগামীকাল দুপর ২.৩০ মিনিটে স্বদেশ কার্যালয়ে উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আপনারা নিজ নিজ দায়িত্বে প্রত্যাক ইউনিয়নের সেলাই মেশিন উপহার দেওয়ার জন্য আবেদন করেছেন উনাদের যথাসময়ে সমিতি থেকে দেওয়া ফরম ও এন আই ডি কার্ডের কপি নিয়ে উপস্থিতিতি নিশ্চিত করার জন্য বিনীতঅনুরোধ রইল।
বিঃদ্রঃ সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ রইল।
অনুরোধক্রমে
মোহাম্মদ জমির উদ্দীন
সভাপতি।
খোরশেদ মোবারক
সাধারণ সম্পাদক।
রুবেল পারভেজ সুমন
সাংগঠনিক সম্পাদক।
শাহাদাত হোসেন সাহেদ
অর্থ সম্পাদক।
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যকরী কমিটি ২০২৫/২৭

