বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাটহাজারী থানার অন্তর্গত জোবরা ইমাম বুখারী (রঃ) মডেল মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ জামাল উদ্দিন আল-কাদরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জোবরা পি.পি. স্কুল এন্ড কলেজ (গভর্নিং বডি)-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মনির আহমেদ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুবেল পারভেজ সুমন, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন এবং মুহাম্মদ কামরুল হাসান সিরাজ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। নতুন ভবনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এর মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণ সাধন করার তাওফিক দান করুন। আমিন।
প্রচারে
মোহাম্মদ জাহেদুল ইসলাম
প্রচার সম্পাদক
কার্যকরী পরিষদ ২০২৫/২০২৭
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত।

